✉ info@somitisangathan.org☎ 01812-345678

আমাদের কার্যক্রম

ত্রাণ ও সহায়তা

অসহায় মানুষের পাশে থেকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান।

ত্রাণ ও সহায়তা icon

মানবতার সেবাই আমাদের প্রধান অঙ্গীকার। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যেকোনো মানবিক সংকটের সময়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

আমাদের ত্রাণ ও সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, জরুরি আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অসহায় পরিবার, এতিম শিশু এবং দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি পরিচালিত হয়।

আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। তাই মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সবসময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।ব

Development: BD IT HOME